দেশের ২১ প্রতিষ্ঠানকে বিদেশগামী যাত্রীদের করোনা পরীক্ষার অনুমতি

বিদেশে গমনেচ্ছু যাত্রীদের কোভিড-১৯ মুক্ত সনদ প্রদানের জন্য ২১টি বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান/আরটি-পিসিআর ল্যাবকে অনুমোদন দেয়া হয়েছে।
বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব ড. বিলকিস বেগম স্বাক্ষরিত এক চিঠিতে এ অনুমোদন দেয়া হয়।
চিঠিতে ২১টি বেসরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানকে এ অনুমোদন দেয়া হয়।
চিঠিতে বিদেশ গামী যাত্রীদের আরটি-পিসিআর পরীক্ষা বাবদ ইউজার ফি হিসেবে সর্বোচ্চ ৩ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া বেসরকারি অনুমোদন পাওয়া কোনো ল্যাব বিমান সংস্থার সঙ্গে কোভিড-১৯ সনদ প্রদানের জন্য বাধ্যতামূলক হিসেবে তালিকাভূক্ত হতে পারবে না। চিঠিতে আরো আটটি শর্ত উল্লেখ করা হয়েছে।
অনুমোদন পাওয়া প্রতিষ্ঠানগুলো হচ্ছে-
১. আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ হাসপাতাল, ধানমন্ডি।
২. নোভাস ক্লিনিক্যাল রিসার্চ সার্ভিস লিমিটেড, পরিবাগ।
৩. ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল, গাজীপুর।
৪. গ্রীন লাইফ মেডিকেল কলেজ, ধানমন্ডি।
৫. আইচি হাসপাতাল, উত্তরা।
৬. টিএমএসএস মেডিকেল কলেজ এন্ড রাফাতুল্লাহ কমিউনিটি হাসপাতাল, বগুড়া।
৭. মেডিনোভা মেডিকেল সার্ভিসেস, মিরপুর।
৮. আলোক হেলথ কেয়ার, মিরপুর।
৯. হেলথ কেয়ার ডায়াগনিস্টিক সেন্টার, শ্যামলী।
১০. বসুন্ধরা মেডিকেল এন্ড ডায়াগনস্টিক সেন্টার, শান্তিবাগ।
১১. ডিএনএ সল্যুশন লিমিডেট, পান্থপথ।
১২. বায়োমেড ডায়াগনস্টিক, মিরপুর।
১৩. ডাইনামিক ল্যাব ডায়াগনস্টিক এন্ড মেডিকেল চেক-আপ, রামপুরা।
১৪. বিআরবি হসপিটাল, পান্থপথ।
১৫. সিএসবিএফ হেল্থ সেন্টার, তেজগাঁও।
১৬. প্রাইম ডায়াগনস্টিক, মালিবাগ।
১৭. প্রেসক্রিপশন পয়েন্ট, উত্তর বাড্ডা।
১৮. বাংলাদেশ ডায়াবেটিকস সমিতি, মিরপুর।
১৯. সীমান্তিক প্যাথলজি ও ডায়াগনস্টিক সেন্টার, সিলেট।
২০. শেডরন ক্লিনিক্যাল ল্যাবরেটরি, চট্টগ্রাম।২১. জহুরুল ইসলাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল, কিশোরগঞ্জ।

