করোনা আপডেটবগুড়া জেলা
বগুড়ায় গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত আরো ১৬ জন

বগুড়ায় গত ২৪ ঘন্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন আরো ১৬ জন। একইসাথে সুস্থ হয়েছেন ২৩ জন।
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে ১৫৭ টি নমুনার মধ্যে ১৫ জন করোনা পজিটিভ হয়েছে। এছাড়াও টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ১১ টি নমুনায় ১ জনের পজিটিভ এসেছে । সর্বমোট নমুনা পরীক্ষা করা হয় ১৬৮ টি। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন।
বগুড়ায় নতুন ১৬ জন করোনা আক্রান্তের সবাই সদরের বাসিন্দা।
ডেপুটি সিভিল সার্জন আরো জানান, বগুড়ায় করোনায় এ পর্যন্ত মোট আক্রান্ত হলেন ১২৪০১ জন, সুস্থ হয়েছেন ১১৮৪৫ জন এবং মোট মৃত্যু ৩১৯ জনেই রয়েছে। বর্তমানে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে ২৩৭ জন।
