করোনা আপডেটপ্রধান খবরবগুড়া জেলা

বগুড়ায় গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ৪ জন

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় ৭৩টি নমুনা পরীক্ষায় করোনায় আক্রান্ত হয়েছেন ৪ জন। রোববার দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান ডেস্ক থেকে এ তথ্য জানানো হয়।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত জেলায় করোনায় নতুন কোনো মৃত্যু না হওয়ায় মোট মৃত্যু সংখ্যা ৭৯৫ জনেই অপরিবর্তিত রয়েছে। এরমধ্যে শুধু বগুড়া জেলার বাসিন্দা রয়েছেন ৬৮৭ জন। বাকিরা অন্য জেলার বাসিন্দা। তারা করোনা আক্রান্ত হয়ে বগুড়ার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা থেকে নতুন করে সুস্থ হয়েছেন ৩ জন। বর্তমানে জেলায় করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৭ জন। তাদের মধ্যে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ১৪, মোহাম্মদ আলী হাসপাতালে ১০ ও টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন চিকিৎসাধীন রয়েছেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button