বাংলাদেশ
প্রধান খবর

সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী

ত্রয়োদশ বাংলাদেশ জাতীয় সংসদ-এর কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১৪ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে জাতীয় সংসদ ভবন-এ বৈঠকটি শুরু হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। এতে বিরোধীদলের নেতা ডা. শফিকুর রহমানসহ কমিটির অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

বৈঠকের এজেন্ডা অনুযায়ী, চলমান সংসদ অধিবেশনের মেয়াদকাল নির্ধারণ এবং কার্যপ্রণালী বা কার্যসূচি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

সংসদের কার্য উপদেষ্টা কমিটি সাধারণত অধিবেশনের সময়সূচি, আলোচ্যসূচি এবং আইন প্রণয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম কীভাবে পরিচালিত হবে-সে বিষয়ে সুপারিশ করে থাকে।

সূত্র: বণিক বার্তা

এই বিভাগের অন্য খবর

Back to top button