বাংলাদেশ
প্রধান খবর

বিশ্বকাপে কোন দলের সমর্থক, জানালেন প্রধানমন্ত্রী

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় মেতেছে পুরো বিশ্ব। এর ব্যতিক্রম নয় বাংলাদেশও। চায়ের আড্ডা থেকে সামাজিক যোগাযোগমাধ্যম-সবখানেই চলছে প্রিয় দল নিয়ে আলোচনা ও তর্ক-বিতর্ক। এরই মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান কোন দলের সমর্থক, সে বিষয়েও কৌতূহল দেখা দিয়েছে ফুটবলপ্রেমীদের মধ্যে।

মঙ্গলবার (১৬ জুন) রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ বিষয়ে কথা বলেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে এক পর্যায়ে সিনিয়র সাংবাদিক সুমন মাহমুদ প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেন, “এখন বিশ্বকাপ চলছে। আপনি কোন দলের সমর্থক, আমরা সবাই জানতে চাই।”

জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান হালকা হাস্যরসের সুরে বলেন, “আমি একটা দেশে দীর্ঘদিন ছিলাম। এবার বুঝে নেন কোন দলের সমর্থক।”

প্রধানমন্ত্রীর এই সংক্ষিপ্ত মন্তব্যের পর উপস্থিতদের মধ্যে হাসির রোল পড়ে যায়। তার বক্তব্য থেকে অনেকেই ধারণা করছেন, তিনি ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের সমর্থক।

উল্লেখ্য, ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর প্যারোলে মুক্তি পেয়ে পরিবারসহ যুক্তরাজ্যে যান তারেক রহমান। পরবর্তী সময়ে দীর্ঘ ১৭ বছর তিনি সেখানে অবস্থান করেন। রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০২৫ সালের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তিনি।

দীর্ঘ সময় যুক্তরাজ্যে বসবাসের অভিজ্ঞতার প্রসঙ্গ টেনেই প্রধানমন্ত্রী নিজের প্রিয় দলের ইঙ্গিত দিয়েছেন বলে মনে করছেন রাজনৈতিক ও ক্রীড়া বিশ্লেষকরা।

তথ্যসূত্র: সময় নিউজ

এই বিভাগের অন্য খবর

Back to top button