বাংলাদেশ
প্রধান খবর

জনবল নেবে বাংলাদেশ নৌবাহিনী, বিবাহিতদেরও আবেদনের সুযোগ

বাংলাদেশ নৌবাহিনীতে ২০২৭এ ডিইও ব্যাচে কমিশন্ড অফিসার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১১ জুলাই পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ নৌবাহিনী

পদের নাম: ২০২৭এ ডিইও ব্যাচে কমিশন্ড অফিসার

শিক্ষা শাখা (মাস্টার অব স্পেশাল এডুকেশন), নারী ও পুরুষ

যোগ্যতা:
স্পেশাল এডুকেশন ও ইনক্লুসিভ এডুকেশন বিষয়ে চার বছর মেয়াদি বিএড এবং মাস্টার অব স্পেশাল এডুকেশন ডিগ্রি থাকতে হবে। এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.০০ এবং স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে সিজিপিএ ৩.০০ (৪.০০ স্কেলে) থাকতে হবে।

শিক্ষা শাখা (সাধারণ বিষয়), নারী ও পুরুষ

যোগ্যতা:
ইংরেজি, পদার্থবিজ্ঞান, রসায়ন অথবা মনোবিজ্ঞান বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.০০ এবং স্নাতক ও স্নাতকোত্তরে সিজিপিএ ৩.০০ (৪.০০ স্কেলে) থাকতে হবে।

শিক্ষা শাখা (ইঞ্জিনিয়ারিং), নারী ও পুরুষ

যোগ্যতা:
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.৫০ এবং বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে সিজিপিএ ৩.০০ (৪.০০ স্কেলে) থাকতে হবে।

শারীরিক যোগ্যতা:

পুরুষ:
উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন ৫০ কেজি, বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৩২ ইঞ্চি।

নারী:
উচ্চতা কমপক্ষে ৫ ফুট ১ ইঞ্চি, ওজন ৪৬ কেজি, বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৩০ ইঞ্চি।

চাকরির ধরন: স্থায়ী

প্রার্থীর ধরন: নারী ও পুরুষ

বৈবাহিক অবস্থা: অবিবাহিত ও বিবাহিত-উভয়েই আবেদন করতে পারবেন।

কর্মস্থল:
বাংলাদেশের যেকোনো জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে।

বয়স:
১ জানুয়ারি ২০২৭ তারিখে সর্বোচ্চ ৩০ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো ধরনের এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদন ফি:
অনলাইন বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অফেরতযোগ্য ১ হাজার টাকা জমা দিতে হবে।

আবেদনের নিয়ম:
প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনপত্রের সঙ্গে ৩০০×৩০০ পিক্সেল আকারের ছবি এবং ৩০০×৮০ পিক্সেল আকারের স্বাক্ষর স্ক্যান করে আপলোড করতে হবে।

আবেদনের শেষ সময়:
আগামী ১১ জুলাই, ২০২৬।

আবেদনের জন্য:

বাংলাদেশ নৌবাহিনীর অনলাইন আবেদন পোর্টাল

বিস্তারিত বিজ্ঞপ্তি:

বাংলাদেশ নৌবাহিনীর ডিইও নিয়োগ বিজ্ঞপ্তি

তথ্যসূত্র: চ্যানেল ২৪

এই বিভাগের অন্য খবর

Back to top button