
বৃহস্পতিবার (৯ জুলাই) জাতীয় সংসদে নওগাঁ-৫ আসনের সরকারি দলের সদস্য মো. জাহিদুল ইসলামের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, বৈদেশিক শ্রমবাজার সুসংহত, সম্প্রসারণ ও সংরক্ষণের লক্ষ্যে কর্মসংস্থান-উপযোগী দক্ষ জনশক্তি তৈরি এবং ভাষাগত দক্ষতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে এ কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
তিনি জানান, বর্তমানে মন্ত্রণালয়ের অধীন ১০৪টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এবং ৬টি ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজিসহ মোট ১১০টি প্রশিক্ষণ প্রতিষ্ঠানে ৫৫টি স্বল্প ও দীর্ঘমেয়াদি কর্মসংস্থান-উপযোগী ট্রেড কোর্সের মাধ্যমে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
এদিকে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করা আরিফুল হক চৌধুরী জানান, আগামী মাসে চা শ্রমিকদের সর্বনিম্ন মজুরি পুনর্নির্ধারণ করা হবে। তিনি বলেন, সরকার শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে কাজ করছে।
তথ্যসূত্র: যমুনা টিভি