বাংলাদেশ
প্রধান খবর

ভারত থেকে পাইপলাইনে ৫ হাজার টন ডিজেল আসছে আজ

ভারতের নুমালিগড় শোধনাগার থেকে সীমান্তবর্তী (ক্রস-বর্ডার) পাইপলাইনের মাধ্যমে আজ মঙ্গলবার (১০ মার্চ) বাংলাদেশে ৫ হাজার টন ডিজেল পাঠানো হচ্ছে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-এর চেয়ারম্যান মুহাম্মদ রেজানুর রহমান-এর বরাত দিয়ে ভারতীয় বার্তা সংস্থা এএনআই এ তথ্য জানিয়েছে।

ফোনালাপে এএনআই-কে বিপিসি চেয়ারম্যান বলেন, “ভারতের সঙ্গে আমাদের একটি চুক্তি রয়েছে। সেই চুক্তি অনুযায়ী পাইপলাইনের মাধ্যমে ভারত প্রতি বছর বাংলাদেশকে ১ লাখ ৮০ হাজার টন ডিজেল সরবরাহ করবে। আজ যে ৫ হাজার টন ডিজেল আসছে, সেটি এই চুক্তিরই অংশ।”

তিনি আরও জানান, চুক্তি অনুযায়ী ছয় মাসের মধ্যে অন্তত ৯০ হাজার টন ডিজেল বাংলাদেশে আমদানি হওয়ার কথা। আজ ৫ হাজার টনের চালান আসছে এবং আশা করা হচ্ছে আগামী দুই মাসের মধ্যে ছয় মাসের জন্য নির্ধারিত পুরো ডিজেলের পরিমাণ বাংলাদেশে পৌঁছে যাবে।

এই পাইপলাইনের মাধ্যমে জ্বালানি আমদানি ব্যয় কমানো এবং দ্রুত সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সূত্র: টিবিএস নিউজ

এই বিভাগের অন্য খবর

Back to top button