ধর্মঘট নয় কর্মবিরতি দেবো- সংবাদ সম্মেলনে আব্দুল মান্নান

মঙ্গলবার বেলা ১২ টায় বগুড়া চারমাথায় মোটর মালিক গ্রুপের অফিসে হামলার প্রতিবাদে মঙ্গলবার বিকেলে চারমাথায় মটর শ্রমিক ইউনিয়ন অফিসে সংবাদ সম্মেলন করেন বগুড়া পরিবহন মালিক শ্রমিক যৌথ কমিটির প্রধান উপদেষ্টা আব্দুল মান্নান আকন্দ।
তিনি সংবাদ সম্মেলনে বলেন,
প্রিয় সাংবাদিক ভাইয়েরা,
বগুড়া জেলা পরিবহন সেক্টরে অরাজকতা সৃষ্টি করার জন্য, বগুড়ার চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবীতে আমাদের আজকের এই সাংবাদিক সম্মেলন আয়ােজনে বগুড়া জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক যৌথ কমিটি। সম্মানিত বগুড়ার জনগণ ও সাংবাদিক ভাইয়েরা দীর্ঘদিন যাবত পরিবহন জগত আমরা সুনামের সঙ্গে পরিচালিত করিয়া আসিতেছি।কিন্তু হঠাৎ করেই আজকের এই অনাকাঙ্ক্ষিত ঘটনা আমাদেরকে ভাবিয়ে তুলেছে। কারণ মহামান্য হাইকোর্টের রায়ে যদি এডিএম মহােদয়কে দায়িত্ব দেয়া হয় বা মহামান্য হাইকোর্টের যে কোন আদেশ পালন করতে আমরা বাধ্য। কিন্তু সন্ত্রাসীদের আগমন সরকারী আদেশের সঙ্গে সামঞ্জস্য আছে কি না? আমরা এতে হতভাগ হয়ে গেছি। তাহলে কি বগুরায় কোন সরকারী প্রশাসন নাই? কেন বগুড়ার সেই কুখ্যাত সন্ত্রাসী, মজুরুল আলম মােহন, বগুড়ার আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতা কর্মীদের ব্যবহার করে আজকেই এই সন্ত্রাসী হামলা? এর কারণ হচ্ছে বগুড়া পৌরসভা নির্বাচনে মজুরুল আলম মােহনের বড় ভাই রেজাউল করিম বাদশা যিনি ধানের শীষে প্রতিক নিয়ে মাঠে নেমেছেন তাহার সঙ্গে বগুড়ার কোন জনগণ বা তার দলের অধিকাংশী নেতা কর্মী তাহার সঙ্গে নাই। যার কারনে তার ভাইকে সন্ত্রাসী কায়দায় নির্বাচনে বিজয়ী করার জন্য তিনি এই জঘন্য কাণ্ডটি ঘটিয়েছেন এবং তিনি শক্তি প্রদর্শন করার চেষ্টা করেছেন। এটা তাদের পরিবারের দীর্ঘদিনের অভ্যাস। বগুড়ার মানুষ এটা জ্ঞাত। আমাদের দাবি টার্মিনালের ভাংচুর, অগ্নি সংযােগ এবং আমাদের পুলিশ প্রশাসন ও আমাদের নিরীহ মালিক শ্রমিকদের উপর হামলা আইনি প্রক্রিয়ায় বিচার চাই। আজকে আমরা মজুরুল আলম মােহনকে প্রধান আসামি করে যে মামলা করবাে, মামলা করার সঙ্গে সঙ্গে যদি তাকে এবং তার সন্ত্রাসী বাহিনী কে গ্রেফতার করা না হয় তবে, পরিবহনে আমাদের উপর হামলার জন্য আমাদের পরিবহন সেক্টর যথা, পণ্য পরিবহন, বাস, সিএনজি অনির্দিষ্ট কালের জন্য কর্মবিরতি ঘােষণা করবাে। আমাদের সঙ্গে দক্ষিনবঙ্গ, উত্তরবঙ্গ এবং পুরাে বাংলাদেশ আমাদের পাশে থাকবে এই আশাবাদ উনারা ব্যাক্ত করেছেন।
এসময় উপস্থিত ছিলেন শাহ আক্তারুজ্জামান ডিউক, কার্যনির্বাহী কমিটির সদস্য বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। মোঃ আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি, আব্দুল মতিন সরকার, সাধারণ সম্পাদক বগুড়া জেলা ট্রাক মালিক সমিতি ও সাধারণ সম্পাদক বগুড়া জেলা মালিক সমিতি যৌথ কমিটি। মোঃ শামসুদ্দিন শেখ হেলাল, যুগ্ন সম্পাদক বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রাজশাহী বিভাগীয় আঞ্চলিক কমিটি।



