বগুড়ায় প্রয়াত ভাষা সৈনিক গাজীউল হক এঁর জন্ম বার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি

বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের অন্যতম সাবেক সদস্য, বগুড়ার কৃতিসন্তান প্রয়াত ভাষা সৈনিক এ্যাড, আ.ন.ম গাজীউল হক এঁর ৯৮তম জন্ম বার্ষিকীতে
শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন বঙ্গবন্ধু পরিষদ, বগুড়া জেলা শাখা।
১৩ ফেব্রুয়ারী ২০২১ রোজ শনিবার, সকাল ১০ টায় বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সাবেক অন্যতম সদস্য, একুশে পদক প্রাপ্ত প্রয়াত ভাষা সৈনিক এ্যডভোকেট আবু নসর মোহাম্মদ গাজীউল হক এঁর ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়ার নামাজগড়স্হ তাঁর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বঙ্গবন্ধু পরিষদ বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ এস. এম মিল্লাত হোসেন সহ নেতৃবৃন্দ।
শ্রদ্ধান্জলি নিবেদন পরবর্তী তাৎক্ষণিক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু পরিষদ বগুড়া জেলা শাখার সভাপতি ডাঃমোস্তফা আলম নাননু মোবাইল ফোনের মাধ্যমে সভায় যুক্ত ছিলেন।
বঙ্গবন্ধু পরিষদ বগুড়া জেলা শাখার অন্যতম সহ-সভাপতি ডাঃগোপাল চন্দ্র কর্মকার এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রয়াত ভাষা সৈনিক এ্যাডভোকেট আবু নসর মোহাম্মদ গাজীউল হক এঁর পুত্র,বগুড়া জেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটির অন্যতম সদস্য রাহুল গাজী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর নুরুল ইসলাম নুরু, বঙ্গবন্ধু পরিষদ বগুড়া জেলা শাখার সহ- সভাপতি মির্জা আহসানুল হক দুলাল, সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী, তাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ছামছুল আলম, আব্দুল খালেক, লুৎফর রহমান, গোলাম কুদ্দুস, ইসরাফিল হোসেন, ডাঃ হুমায়ন কবীর, আব্দুল মালেক প্রমুখ
সভাপরিচালনা করেন বঙ্গবন্ধু পরিষদ বগুড়ার সাধারণ সম্পাদক ডাঃ এস. এম. মিল্লাত হোসেন।
বক্তাগণ মরহুম গাজীউল হক এঁর ভাষা আন্দোলন সহ মহান মুক্তিযুদ্ধে অসামান্য ভুমিকা নিয়ে আলোচনা করেন সভার শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।



