সারাদেশ
প্রধান খবর

কুমিল্লায় বাসচাপায় একই পরিবারের পাঁচজন নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসচাপায় পাঁচজন নিহত হয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহতরা সবাই একই পরিবারের সদস্য।

বৃহস্পতিবার সন্ধ্যায় বুড়িচং উপজেলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন বুড়িচং থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফুর রহমান।

পুলিশ জানায়, সোনাইমুড়ি থেকে একটি প্রাইভেটকারে করে ঢাকায় যাচ্ছিলেন দুর্ঘটনার শিকার ব্যক্তিরা। পথে একটি রেস্তোরাঁয় খাবার খাওয়ার পর রাস্তা পার হওয়ার সময় একটি বাস তাদের চাপা দেয়।

দুর্ঘটনায় জড়িত বাসটি স্টার লাইন পরিবহন-এর, যা ঢাকা থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল।

পুলিশ জানিয়েছে, প্রাইভেটকারটিতে চালকসহ মোট ছয়জন ছিলেন। তাদের মধ্যে দুইজন নারী ও দুটি শিশু ছিল। বাসের চাপায় পাঁচজন ঘটনাস্থলেই নিহত হন।

অন্যদিকে ১৩ বছর বয়সী একটি শিশু আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

পুলিশ বাসটি আটক করেছে, তবে চালক পালিয়ে গেছেন বলে জানা গেছে।

এ ঘটনায় কিছু সময়ের জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক-এ যান চলাচল বিঘ্নিত হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

সূত্র: বিবিসি বাংলা

এই বিভাগের অন্য খবর

Back to top button