সারাদেশ
প্রধান খবর

‘নবীন ফ্যাশন’ ইস্যুতে হাতিরঝিল থানার ওসি ক্লোজড, তদন্ত কমিটি গঠন

রাজধানীর মগবাজার এলাকার বিশাল সেন্টারে ‘নবীন’ ফ্যাশনের একটি পাঞ্জাবির দোকানকে কেন্দ্র করে ঘটে যাওয়া ঘটনার তদন্তে কমিটি গঠন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একই সঙ্গে হাতিরঝিল থানা-র অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মর্তুজা-কে ক্লোজড করা হয়েছে।

বুধবার (২৫ মার্চ) দিবাগত মধ্যরাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

ডিএমপি জানায়, গত শুক্রবার (২০ মার্চ) মগবাজারের বিশাল সেন্টার-এ একটি পাঞ্জাবি বিক্রির অফারকে কেন্দ্র করে মার্কেট কমিটি ও সংশ্লিষ্ট একটি শোরুম কর্তৃপক্ষের মধ্যে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়।

ঘটনাটিকে কেন্দ্র করে কোনো পুলিশ সদস্যের সম্পৃক্ততা ছিল কি না, তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানায় ডিএমপি।

পরিস্থিতির পরিপ্রেক্ষিতে হাতিরঝিল থানার ওসি গোলাম মর্তুজাকে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত (ক্লোজড) করা হয়েছে। পাশাপাশি এক সহকারী উপপরিদর্শক (এএসআই)-কে রাজারবাগ পুলিশ লাইনস-এ সংযুক্ত করা হয়েছে।

ডিএমপি জানিয়েছে, গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: চ্যানেল ২৪

এই বিভাগের অন্য খবর

Back to top button