সারাদেশ
প্রধান খবর

ডিজেল-জেট ফুয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে ৩ জাহাজ

চট্টগ্রাম বন্দরে সিঙ্গাপুর ও মালয়েশিয়া থেকে আসা তিনটি জাহাজ থেকে জেট ফুয়েল ও ডিজেল খালাস কার্যক্রম চলছে। আজ বুধবার (১৫ এপ্রিল) এসব জাহাজ থেকে জ্বালানি খালাস করা হচ্ছে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জানায়, সিঙ্গাপুর থেকে আসা এমটি গ্রেট প্রিন্সেস জাহাজটি গতকাল মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৮টা থেকে ডলফিন জেটি-৬-এ জ্বালানি খালাস শুরু করে। জাহাজটি প্রায় ১১ হাজার টন জেট ফুয়েল বহন করছে।

অন্যদিকে, ইন্দোনেশিয়ার পতাকাবাহী এমটি লুসিয়া সোলিস জাহাজটি ৯ এপ্রিল মালয়েশিয়া থেকে রওনা হয়ে মঙ্গলবার দিবাগত রাত ১১টায় চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। জাহাজটিতে প্রায় ৩৪ হাজার টন ডিজেল রয়েছে। বর্তমানে লাইটারেজ প্রক্রিয়ায় জ্বালানি খালাস চলছে এবং আজ বুধবার দুপুরে এটি ডলফিন জেটি-৫-এ ভেড়ার কথা রয়েছে।

বিপিসির সহকারী ব্যবস্থাপক ফারজিন হাসান মৌমিতা জানান, ডেনমার্কের পতাকাবাহী এমটি টর্ম দামিনি জাহাজ প্রায় ৩২ হাজার টন ডিজেল নিয়ে গতকাল রাত থেকে বহির্নোঙরে জ্বালানি খালাস শুরু করে। জাহাজটি আজ ডলফিন জেটি-৬-এ পৌঁছানোর কথা রয়েছে। এটি ৯ এপ্রিল মালয়েশিয়া থেকে যাত্রা শুরু করেছিল।

বিপিসির কর্মকর্তারা জানান, চট্টগ্রাম বন্দরের গভীরতা সমস্যার কারণে বড় জাহাজগুলো প্রথমে বহির্নোঙরে এসে আংশিক জ্বালানি খালাস করে। পরে জেটিতে ভেড়ার পর বাকি জ্বালানি খালাস সম্পন্ন করা হয়।

তথ্যসূত্র: আজকের পত্রিকা

এই বিভাগের অন্য খবর

Back to top button