সারাদেশ

ফুলের লোভ দেখিয়ে প্রতিবন্ধী শিশু ধর্ষণ, বৃদ্ধ আটক

ভোলায় ফুলের প্রলোভনে ১২ বছরের এক প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগে আব্দুল খালেক (৮০) নামের এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। 

ধর্ষণের শিকার ওই প্রতিবন্ধি শিশুকে চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে ভোলা পৌরসভা ৪ নম্বর ওয়ার্ড চরনোয়াবাদ সার্কিট হাউজ গ্রামে এ ঘটনাটি ঘটে। 

ধর্ষণের শিকার শিশুর বাবা বলেন, আমার ১২ বছরের মেয়ে মানসিক ভারসাম্যহীন। বুধবার দুপুর ১ টা ৩০ মিনিট থেকে বাড়িতে না দেখতে পেয়ে চারপাশে খোঁজাখুঁজির করে না পেয়ে পরে আমার বাড়ির পাশে ডিওআরপি এনজিওর ভেতর থেকে দুপুর ৩ টা নাগাদ তাকে উদ্ধার করি। তাকে জিজ্ঞাসা করলে সে জানায় অফিসের কেয়ারটেকার আব্দুল খালেক তাকে ফুল দেয়ার লোভ দেখিয়ে গেটের ভেতরে নিয়ে ধর্ষণ করেছে। 

পরে স্থানীয়দের সহযোগীতা তাকে চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে নিয়ে আসি। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা আব্দুল খালেকে বাড়িতে আটকে রেখে থানায় খবর দিলে পুলিশ তাকে থানায় নিয়ে যায়। 

এই বিভাগের অন্য খবর

Back to top button