প্রধান খবরসারাদেশ

রাজধানীর নিউমার্কেটে ফের শিক্ষার্থীদের সাথে ব্যবসায়ীদের সংঘর্ষ

রাজধানীর নিউমার্কেটে আবারও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষ চলছে। মঙ্গলবার সকাল সাড়ে দশটা নাগাদ এই সংঘর্ষ শুরু হয়।

সোমবার (১৮ এপ্রিল) দিবাগত রাতে ঢাকা কলেজ শিক্ষার্থী ও ব্যবসায়ীদের সংঘর্ষের জেরে মঙ্গলবার (১৯ এপ্রিল) সকাল থেকে নিউমার্কেট এলাকা অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। এসময় নিউমার্কেটের ব্যবসায়ীরাও রাস্তায় নেমে আসে। তারাও পাল্টা ধাওয়া দেয় ঢাকা কলেজের শিক্ষার্থীদের।

এসময় উভয়পক্ষর হাতেই দেশীয় অস্ত্র বহন করতে দেখা যায়। দুই পক্ষই ধাওয়া-পাল্টা ধাওয়ায় মারমুখী অবস্থানে রয়েছেন।

এর আগে মঙ্গলবার রাত ১২টার দিকে নিউমার্কেট এলাকায় ‘কথা-কাটাকাটির জেরে’ ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এ ঘটনায় দুই শিক্ষার্থী ও দুই ব্যবসায়ী আহত হন। আহত হন বেশ কয়েকজন পুলিশ সদস্যও।

এই বিভাগের অন্য খবর

Back to top button