সারাদেশ

দ্রুতই সংঘর্ষ নিয়ন্ত্রণের চেষ্টা চলছে: শিক্ষা উপমন্ত্রী

ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ীদের চলমান সংষর্ষ নিয়ন্ত্রণের চেষ্টা চলছে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান মঙ্গলবার এসব কথা বলেছেন।

মঙ্গলবার উপমন্ত্রী মহিবুল হাসান বলেন, ঢাকা কলেজ শিক্ষার্থী ও নিউমার্কেটের ব্যবসায়ীদের সংঘর্ষ অনেক জটিল পর্যায়ে চলে গেছে। আমরা এটি নিয়ন্ত্রণের চেষ্টা করছি। এ বিষয়ে ঢাকা কলেজের শিক্ষক ও নিউমার্কেট পরিচালনা কমিটির সঙ্গে কথা হয়েছে। শ্রমিক ও ব্যবসায়ীদের মার্কেটের ভেতরে ঢুকিয়ে তালা লাগিয়ে দিতে বলা হয়েছে। পুলিশের সহায়তায় ঢাকা কলেজ শিক্ষার্থীদের ক্যাম্পাসের মধ্যে নিয়ে যাওয়া হবে।

এদিকে রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থীদের অবরোধের পর ব্যবসায়ীদের সঙ্গে সকাল ১০টার পর সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষের এক পর্যায়ে বেলা ১১টার দিকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা কলেজের গেটে এবং ব্যবসায়ীরা চন্দ্রিমা সুপার মার্কেটের সামনের সড়কে অবস্থান নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঢাকা কলেজ শিক্ষকরা এগিয়ে এলেও ইটপাটকেলের তোপে তারা কলেজ ক্যাম্পাসে ফিরে যেতে বাধ্য হয়েছেন বলে জানান উপাধ্যক্ষ অধ্যাপক এটিএম মইনুল ইসলাম।

এই বিভাগের অন্য খবর

Back to top button