ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ, সড়কে যান চলাচল বন্ধ

ঢাকা কলেজ এলাকা আবারো উত্তপ্ত হয়ে উঠেছে। কলেজের সামনে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত অন্তত ১২টি ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
বুধবার বিকেল পৌঁনে পাঁচটার দিকে এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
১৮ এপ্রিল রাতে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেট এলাকার দোকান মালিক ও কর্মচারীদের এ সংঘর্ষ হয়। এ ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার থেমে থেমে দিনভর সংঘর্ষ হয়।
এদিকে নিউমার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনার প্রতিবাদে সরব হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। বুধবার রাজধানীর বিভিন্ন এলাকার সাত কলেজের শিক্ষার্থীরা রাস্তায় নামার ঘোষণা দিয়েছেন। এ অবস্থায় সতর্ক রয়েছে পুলিশ।
সংঘর্ষের ঘটনায় আহত নাহিদ হোসেন (২০) নামে কুরিয়ার সার্ভিসকর্মী মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে মারা যান। এ ছাড়া আরো একজন আইসিইউতে রয়েছেন।
এসএ



