সারাদেশ

বঙ্গবন্ধু সেতুতে বাস-পিকআপ সংঘর্ষে নিহত এক

বঙ্গবন্ধু সেতুতে দুর্ঘটনার কারণে এক ঘণ্টা ৪০ মিনিট টোল আদায় বন্ধ থাকায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ২০ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়।

শুক্রবার ভোর রাত থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্ত থেকে সদর উপজেলার রসুরপুর পর্যন্ত এ যানজটের সৃষ্টি হয়। 

সেতুর পশ্চিম পাশে ১৭ নম্বর পিলারের কাছে বাস-পিকআপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এতে এক ঘণ্টা ৪০ মিনিট টোল আদায় বন্ধ রাখে সেতু কর্তৃপক্ষ।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি শফিকুল ইসলাম।

এই বিভাগের অন্য খবর

Back to top button