সারাদেশ
জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে মিছিল, পুলিশের গাড়ি ভাঙচুর

রাজধানীর শ্যামলীতে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে করা মিছিল থেকে পুলিশের একটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে।
আজ শনিবার (৬ আগস্ট) দুপুরে এক মিছিল থেকে এ ভাঙচুর চালানো হয়।
জানা গেছে, দুপুরের পর রাজধানীর শ্যামলী শিশু মেলার সামনে মানুষজন জ্বালানি তেলের দাম বাড়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে। এ সময় রাস্তা দিয়ে একটি পুলিশের গাড়ি যাচ্ছিল, পরে বিক্ষোভকারীরা পুলিশের গাড়িটি ঘিরে ধরে এবং ভাঙচুর চালায়।
পুলিশ জানায়, মিছিল থেকে পুলিশের একটি গাড়ি আটকিয়ে জানালার কাঁচ ভাঙচুর হয়েছে বলে জেনেছি। তবে কোন থানার গাড়ি ছিল সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পায়নি। বিষয়টি জানার জন্য আমরা কাজ করছি।
উল্লেখ্য, শুক্রবার রাতে জ্বালানি তেলের নতুন দাম কার্যকর করেছে সরকার।
