
বগুড়া জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর সহযোগিতায় মাদক বিরোধী কাবাডি টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে শহীদ চান্দু স্টেডিয়াম সংলগ্ন কাবাডি গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় কাহালু উপজেলা তিনটি লোনা সহ ৫৬- ২৭ পয়েন্টে দুপচাচিয়া উপজেলাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মেজবাউল করিম। জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ, বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক জিল্লুর রহমান। এড হক কমিটির সদস্য খালেদ মাহমুদ রুবেল, ফুটবল প্রশিক্ষক মাকসুদুল আলম বুলবুল,সহ বিভিন্ন সংগঠকরা।তাছাড়া শেষে বগুড়া জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সনদপত্র’ও বিতরণ করা হয়।


