প্রধান খবরবগুড়া জেলা

বগুড়ায় গাঁজাসহ এক নারী আটক

বগুড়ায় ৭০০ গ্রাম গাঁজাসহ এক নারীকে আটক করেছে ৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের(এপিবিএন) একটি টিম।

আটককৃত সুমি(২৭) গাবতলী উপজেলার দাঁড়াইল উনচুরকি টাইরপাড়া এলাকার নুরুল ইসলাম সরকারের মেয়ে।

বৃহস্পতিবার সাড়ে ৩টার দিকে শিবগঞ্জের মহাস্থানগড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

এপিবিএন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চেক পোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করলে উক্ত নারী মাদক ব্যবসায়ীকে আটক করা সম্ভব হয়।

৪ এপিবিএন এর অধিনায়ক (পুলিশ সুপার) মোঃ জয়নুল আবেদীন জানান, আটককৃত নারী মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button