প্রধান খবরবগুড়া জেলা

বগুড়ায় একই স্থানে আবার সড়ক দুর্ঘটনা, এক বৃদ্ধা নিহত

বগুড়ার চন্ডিহারায় সড়ক দুর্ঘটনায় জোহরা বেগম নামে এক বৃদ্ধা নিহত হয়েছে।

বুধবার (২৮ জুন) দুপুরে এ ঘটনা ঘটে। সকালেও একই স্থানে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হন।

জানা গেছে, বেলা একটার দিকে সেখানে রাস্তা পার হতে গিয়ে অজ্ঞাত গাড়ির নিচে চাপা পড়ে বৃদ্ধ জোহরা বেগম (৬৫) নিহত হয়েছেন। তিনি বগুড়া সদরের লাহিড়ীপাড়া ইউনিয়নের মধু মাঝিরা এলাকার মৃত আব্দুল মিয়ার স্ত্রী।

হাইওয়ে পুলিশ গোবিন্দগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম জানান, তার লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button