বগুড়া সদর উপজেলা

বগুড়ায় ১৪০ বোতল ফেন্সিডিলসহ আটক ২

বগুড়া সদর থানার অভিযানে ১৪০ বোতল ফেন্সিডিলসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে।

বগুড়া সদর থানার এস আই এস এম আব্দুল গফুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায় : বগুড়া সদর থানার এস আই এস এম আব্দুল গফুর, মিঠুন সরকার, মনোয়ার হোসেন ও মুক্তার হোসেন গোপন তথ্যের ভিত্তিতে ৯ ফেব্রুয়ারি বিকেলে মাটিডালি মোড়ে জনৈক শাহজাদার ফলের দোকানে সামনে অভিযান পরিচালনা করে।

এ সময় সন্দেহভাজন ২ জনের দেহ তল্লাশীকালে ২টি কালো স্কুল ব্যাগে অভিনব কায়দায় রাখা ১৪০ বোতল ফেন্সিডিল সহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, ঢাকা মিরপুরের মনিপুর এলাকার রশিদ খা’র ছেলে জাহাঙ্গীর (৩২), গাজীপুর এরশাদ নগরের আব্দুল মান্নান শেখের ছেলে জাকির হোসেন (২৮)।

বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক তদন্ত আবুল কালাম আজাদ জানান : তারা দীর্ঘদিন অগচরে বগুড়ায় ফেন্সিডিল এর কারবার করছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button