শিক্ষা
প্রধান খবর

বুয়েটে ভর্তি পরীক্ষা, যোগ্যপ্রার্থীদের তালিকা প্রকাশ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য যোগ্যপ্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। গতকাল বুধবার (১৭ ডিসেম্বর ২০২৫) বুয়েট ভর্তির ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়েছে। এতে নির্বাচিত হয়েছেন ১০ হাজার জনের বেশি শিক্ষার্থী।

তালিকা প্রকাশ করে বুয়েট ভর্তির ওয়েবসাইটে বলা হয়েছে, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য আবেদনকারীদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। শিগগিরই ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। প্রবেশপত্র ডাউনলোডের সময় বিভাগীয় অপশন ফরম পূরণ করতে হবে। এই অপশন পরবর্তী সময় পরিবর্তনযোগ্য নয়। বিভাগীয় অপশন ফরম পূরণ ছাড়া প্রবেশপত্র ডাউনলোড করা যাবে না।

*নিবাচিত প্রার্থীদের তালিকা দেখুন এখানে
ভর্তিসংক্রান্ত বিজ্ঞপ্তি অনুযায়ী, ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১০ জানুয়ারি ২০২৬। মডিউল এ ও বি ক্যাটাগরিতে সকাল ও বিকেল দুই শিফটে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার প্রাথমিক বাছাই পরীক্ষা থাকছে না। কেবল লিখিত পরীক্ষার মাধ্যমে ভর্তিযোগ্য প্রার্থীদের বাছাই করা হবে। তবে আগের মতো মৌখিক পরীক্ষা দিতে হবে শিক্ষার্থীদের। ভর্তি পরীক্ষায় দুই ক্যাটাগরি তথা প্রকৌশল বিভাগগুলো, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং কৌশল বিভাগগুলো, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগে ভর্তিতে আবেদন করেছেন শিক্ষার্থীরা। ভর্তির জন্য নির্বাচিত ও অপেক্ষমাণ প্রার্থীদের নামসহ মেধাক্রম (সম্ভাব্য) ৭ ফেব্রুয়ারি ২০২৬ প্রকাশিত হবে।

তথ্যসূত্র: প্রথম আলো

এই বিভাগের অন্য খবর

Back to top button