শিক্ষা
প্রধান খবর

ডিগ্রি ফাইনাল পরীক্ষার ফল প্রকাশ আজ, দেখবেন যেভাবে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩ সালের ডিগ্রি (পাস) এবং সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফল আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) প্রকাশ করা হতে পারে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বুধবার (১৭ ডিসেম্বর) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ডিগ্রী পাস কোর্সের (বিএ, বিএসসি, বিএসএস, বিবিএস) রেজাল্ট কালকে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কালকে দিতে পারলে এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য আরেকটা রেকর্ড হবে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, রাত ৮টায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হতে পারে। এর আগে গত ১৫ সেপ্টেম্বর ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষের পরীক্ষা শুরু হয়ে শেষ হয় ২৩ অক্টোবর।
মুঠোফোনে ফল দেখবেন যেভাবে

মুঠোফোনে ক্ষুদেবার্তায় ফল জানা যাবে। ফল জানতে nu roll no টাইপ করে 16222 নম্বরে পাঠাতে হবে।

ফিরতি ক্ষুদেবার্তায় ফল জানা যাবে। ।
ওয়েবসাইটে দেখবেন যেভাবে

প্রার্থীরা http://results.nu.ac.bd/ ওয়েবসাইট থেকে ফল দেখতে পারবেন। ওয়েবসাইটে গিয়ে রোল, রেজিস্ট্রেশন নম্বর এবং পরীক্ষার সাল দিয়ে রেজাল্ট দেখা সম্ভব।

এছাড়াও ফলাফল শিটটি ডাউনলোড বা প্রিন্ট করা যাবে

সূএ : বাংলাদেশ প্রতিদিন

এই বিভাগের অন্য খবর

Back to top button