শিক্ষা
প্রধান খবর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের ফল প্রকাশ, পাস ৮৭.০৪ শতাংশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২৪ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর ২০২৫) বিকেলে একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদনের পর এ ফল প্রকাশ করা হয়। চলতি বছরে পরীক্ষায় গড় পাসের হার দাঁড়িয়েছে ৮৭ দশমিক ০৪ শতাংশ।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এবারের অনার্স প্রথম বর্ষ পরীক্ষায় সারা দেশের ৩৪৩টি কেন্দ্রে ৮৭৭টি কলেজের নিয়মিত, অনিয়মিত ও মান-উন্নয়ন পর্যায়ের মোট ৪ লাখ ৪৩ হাজার ৭২৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

প্রকাশিত ফল জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট www.nu.ac.bd এবং result.nu.ac.bd থেকে জানা যাবে। শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে সহজেই নিজ নিজ ফলাফল দেখতে পারবেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, প্রকাশিত ফলে কোনো ধরনের ভুল বা অসংগতি ধরা পড়লে তা সংশোধনের পাশাপাশি প্রয়োজনে সম্পূর্ণ ফল বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

উল্লেখ্য, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দেশের বৃহত্তম সংখ্যক শিক্ষার্থী অনার্স পর্যায়ে অধ্যয়নরত, ফলে ফল প্রকাশের এ ঘোষণা শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও গুরুত্ব বহন করছে।

তথ্যসূত্র: প্রথম আলো

এই বিভাগের অন্য খবর

Back to top button