শিক্ষা
প্রধান খবর

৫০তম বিসিএসে আবেদন ৫০ হাজার ছাড়াল, প্রিলি ৩০ জানুয়ারি, নম্বর বণ্টনে বড় পরিবর্তন

দেশের লাখো শিক্ষিত তরুণের স্বপ্নের বিসিএস পরীক্ষার ৫০তম আসরে আবেদন জমা পড়েছে ৫০ হাজারের বেশি। সরকারি কর্ম কমিশন (পিএসসি) সূত্র জানায়, গত মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা পর্যন্ত ৫০তম বিসিএসে মোট আবেদন জমা পড়েছে ৫০ হাজার ৬৮৩টি। আবেদনের সময়সীমা শেষ হতে এখনও কয়েক দিন বাকি থাকায় আবেদনকারীর সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

পিএসসি জানিয়েছে, অনলাইন আবেদন জমা দেওয়ার শেষ সময় ৩১ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এবারের বিসিএসে ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট ২ হাজার ১৫০টি পদে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ক্যাডার পদ ১ হাজার ৭৫৫টি এবং নন-ক্যাডার পদ ৩৯৫টি।

৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৩০ জানুয়ারি ২০২৬। লিখিত পরীক্ষা শুরু হবে ৯ এপ্রিল এবং মৌখিক পরীক্ষা (ভাইভা) শুরু হবে ১০ আগস্ট ২০২৬।

এবারের বিসিএসের সবচেয়ে আলোচিত বিষয় হলো প্রিলিমিনারি পরীক্ষার নম্বর বণ্টনে বড় পরিবর্তন। মোট নম্বর ২০০ অপরিবর্তিত থাকলেও বাংলা, ইংরেজি ও বাংলাদেশ বিষয়াবলিতে নম্বর কমানো হয়েছে। বিপরীতে গাণিতিক যুক্তি, নৈতিকতা, আন্তর্জাতিক বিষয়াবলি ও মানসিক দক্ষতার মতো বিষয়ে নম্বর বাড়ানো হয়েছে। পিএসসির মতে, এতে পরীক্ষার্থীদের বিশ্লেষণী ক্ষমতা ও বাস্তব জ্ঞান যাচাই আরও কার্যকর হবে।

পিএসসি আবেদনকারীদের শেষ মুহূর্তের চাপ এড়াতে দ্রুত আবেদন সম্পন্ন করার আহ্বান জানিয়েছে এবং বিসিএসসংক্রান্ত সব তথ্য নিয়মিত কমিশনের ওয়েবসাইট দেখার অনুরোধ করেছে।

৫০তম বিসিএস প্রিলি নম্বর বণ্টনে; কোন বিষয়ে বাড়ল আর কোনটিতে কমল?

সরকারি কর্ম কমিশন (পিএসসি) প্রিলিমিনারি পরীক্ষার বিষয়ভিত্তিক নম্বর বণ্টন (Subject-wise Marks Distribution) পদ্ধতিতে মোট ২০০ নম্বর ঠিক থাকলেও, ১০টি বিষয়ের মধ্যে ৬টি বিষয়ের নম্বরে কাটছাঁট ও সংযোজন করা হয়েছে।

একনজরে ৫০তম বিসিএস প্রিলির নতুন নম্বর বণ্টন (50th BCS Marks Chart):

পরীক্ষার্থীদের সুবিধার্থে পরিবর্তিত নম্বর এবং অপরিবর্তিত বিষয়গুলো নিচে ছক আকারে দেওয়া হলো:

বিষয় (Subject)নতুন নম্বর (New Marks)পরিবর্তন (Changes)
১. বাংলা ভাষা ও সাহিত্য (Bengali Language & Literature)৩০৫ নম্বর কমেছে
২. ইংরেজি ভাষা ও সাহিত্য (English Language & Literature)৩০৫ নম্বর কমেছে
৩. বাংলাদেশ বিষয়াবলি (Bangladesh Affairs)২৫৫ নম্বর কমেছে
৪. আন্তর্জাতিক বিষয়াবলি (International Affairs)২৫৫ নম্বর বেড়েছে
৫. গাণিতিক যুক্তি (Mathematical Reasoning)২০৫ নম্বর বেড়েছে
“৬. নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন (Ethics, Values & Governance)”১৫৫ নম্বর বেড়েছে
৭. সাধারণ বিজ্ঞান (General Science)১৫অপরিবর্তিত
৮. কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি (Computer & IT)১৫অপরিবর্তিত
৯. মানসিক দক্ষতা (Mental Ability)১৫অপরিবর্তিত
“১০. ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা (Geography & Environment)”১০অপরিবর্তিত
মোট নম্বর (Total Marks)২০০সময়: ২ ঘণ্টা

তথ্যসূত্র: এখন টিভি

এই বিভাগের অন্য খবর

Back to top button