জাতীয়
প্রধান খবর

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। বৃহস্পতিবার (৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

এর আগে গত সোমবার (২ নভেম্বর) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দেওয়া হয়। আগামী বছর সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে মোট ২৯ দিন সরকারি ছুটি থাকবে।

বৈঠক শেষে সন্ধ্যায় সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

মন্ত্রিপরিষদ সচিব জানান, অনুমোদিত ২৯ দিনের ছুটির মধ্যে ১৫ দিন সাধারণ ছুটি এবং ১৪ দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে।

প্রতি বছরের মতো এবারও ধর্মীয় উৎসব, জাতীয় দিবস ও বিভিন্ন গুরুত্বপূর্ণ উপলক্ষে এসব ছুটি নির্ধারণ করা হয়েছে।

২০২৭ সালের সরকারি ছুটির পূর্ণাঙ্গ তালিকা: এখানে ক্লিক করুন।

তথ্যসূত্র: সময় নিউজ

এই বিভাগের অন্য খবর

Back to top button