শিক্ষা
প্রধান খবর

জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ, জানা যাবে যেভাবে

জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে প্রকাশ করা হয়েছে। দুপুর ১টায় শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন-এর কাছে ফলাফল হস্তান্তর করা হয়েছে। এরপর শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে।

এ বছর মোট ৪৫ হাজার ২০০ শিক্ষার্থী বৃত্তি পাবে। ট্যালেন্টপুল ও সাধারণ-দুই ধরনের বৃত্তির জন্য কোটা নির্ধারণ করা হয়েছে। বোর্ডভিত্তিক আনুপাতিক হারে বৃত্তি বণ্টনের পাশাপাশি উপজেলা পর্যায়েও নির্দিষ্ট কোটা রাখা হয়েছে। নীতিমালা অনুযায়ী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান করা হবে।

১. প্রাথমিক শিক্ষা অধিদপ্তর-এর ওয়েবসাইটে (dpe.gov.bd) প্রবেশ করতে হবে।
২. ‘Scholarship Result’ অপশনে ক্লিক করুন।
৩. রোল নম্বর ও সাল ২০২৬ (2026) লিখে সাবমিট করলে ফলাফল দেখা যাবে।

মোবাইলের মেসেজ অপশনে গিয়ে বোর্ডের নাম, রোল নম্বর এবং সাল লিখে ১৬২২২ (16222) নম্বরে পাঠাতে হবে। ফিরতি মেসেজে ফলাফল জানিয়ে দেওয়া হবে।

উল্লেখ্য, গত বছরের ২৮ ডিসেম্বর সারা দেশে একযোগে জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু হয়। প্রায় সাড়ে তিন লাখ শিক্ষার্থী এতে অংশ নেয়। দেশের ৬১১টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

তথ্যসূত্র: কালের কণ্ঠ

এই বিভাগের অন্য খবর

Back to top button