শিক্ষা
প্রধান খবর

জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন সশরীরে ক্লাসের প্রস্তাব

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস পরিচালনায় পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন প্রস্তাব অনুযায়ী সপ্তাহে তিন দিন অনলাইনে এবং তিন দিন সশরীরে ক্লাস নেওয়ার পরিকল্পনা করা হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের এক বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

সিদ্ধান্ত অনুযায়ী আপাতত সপ্তাহে ছয় দিন ক্লাস হবে। এর মধ্যে তিন দিন অনলাইনে এবং তিন দিন অফলাইনে ক্লাস নেওয়া হবে। তবে পরিস্থিতি অনুযায়ী ভবিষ্যতে এ সিদ্ধান্তে পরিবর্তন আনা হতে পারে।

মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, জোড় ও বিজোড় দিনের ভিত্তিতে অনলাইন ও অফলাইন ক্লাস পরিচালনার পরিকল্পনা করা হয়েছে। এছাড়া প্র্যাকটিক্যাল ক্লাসগুলো সশরীরেই নিতে হবে।

ঢাকা শহরের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক, শিক্ষা বোর্ডের কর্মকর্তা এবং শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

তবে এটি এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নয়। বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের জন্য আগামীকাল বুধবার জরুরি সভা ডাকা হয়েছে।

এদিকে এই সিদ্ধান্ত শুধু ঢাকা শহরসহ শহরাঞ্চলের জন্য প্রযোজ্য হবে কি না, তা নিয়েও আলোচনা চলছে। এ বিষয়ে পরবর্তীতে শিক্ষা মন্ত্রণালয় চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।

সূত্র: কালের কন্ঠ

এই বিভাগের অন্য খবর

Back to top button