শিক্ষা
প্রধান খবর

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ২৫ হাজার ৪০৮ পরীক্ষার্থী, বহিষ্কার ৬

এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে সারা দেশে ২৫ হাজার ৪০৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। একই দিনে ৬ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে প্রথম দিনের পরীক্ষা শেষে এ তথ্য জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

কমিটির সভাপতি প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক নথিতে বলা হয়, এসএসসি, দাখিল এবং এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় মোট ১৫ লাখ ৯ হাজার ৬ জন পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা ছিল। তবে পরীক্ষায় অংশ নেয় ১৪ লাখ ৮৩ হাজার ৫৯৮ জন।

দেশজুড়ে মোট ৩ হাজার ৮৭৫টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

প্রথম দিন এসএসসি পরীক্ষা ২০২৬-তে বাংলা প্রথম পত্র, দাখিলে কুরআন মাজিদ ও তাজভিদ এবং এসএসসি ও দাখিল ভোকেশনালে বাংলা-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এসএসসি

৯টি সাধারণ শিক্ষা বোর্ডে ২ হাজার ৪৮১টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ১১ লাখ ৩৪ হাজার ৮৫৩ শিক্ষার্থী নিবন্ধিত থাকলেও উপস্থিত ছিল ১১ লাখ ২২ হাজার ৯৬৩ জন। অনুপস্থিত ছিল ১১ হাজার ৮৯০ জন এবং বহিষ্কার হয়েছে ২ জন পরীক্ষার্থী।

মাদরাসা শিক্ষা বোর্ড

মাদরাসা শিক্ষা বোর্ড-এর দাখিল পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ২ লাখ ৫৪ হাজার ৯০৩ জন। সারা দেশের ৭৪১টি কেন্দ্রে অনুষ্ঠিত কুরআন মাজিদ ও তাজভিদ পরীক্ষায় অনুপস্থিত ছিল ১১ হাজার ২১১ জন। এ বোর্ডে বহিষ্কার হয়েছে ৪ জন পরীক্ষার্থী।

কারিগরি বোর্ড

কারিগরি শিক্ষা বোর্ড-এর অধীনে ৬৫৩টি কেন্দ্রে বাংলা-২ বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বোর্ডে ১ লাখ ১৯ হাজার ২৫০ শিক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ১ লাখ ১৬ হাজার ৯৪৩ জন। অনুপস্থিত ছিল ২ হাজার ৩০৭ জন।

এ ছাড়া কারিগরি বোর্ডে দায়িত্বে অবহেলার অভিযোগে ১ জন পরিদর্শককে বহিষ্কার করা হয়েছে।

তথ্যসূত্র: কালের কণ্ঠ

এই বিভাগের অন্য খবর

Back to top button