
২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী ৭ জানুয়ারি থেকে শুরু হবে বলে জানিয়েছেন ড. আ ন ম এহছানুল হক মিলন।
আজ বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এ তথ্য জানান।
তিনি বলেন, ২০২৭ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে আগামী ৬ জুন। এসএসসি পরীক্ষা শেষ হবে ৬ ফেব্রুয়ারি এবং এইচএসসি পরীক্ষা শেষ হবে ১৩ জুলাই।
শিক্ষামন্ত্রী আরও জানান, পরীক্ষাগুলোর রুটিন তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।
এর আগে ডিসেম্বর মাসে পরীক্ষা নেওয়ার পরিকল্পনা থাকলেও সংশ্লিষ্ট ব্যক্তিদের আপত্তির পর নতুন এই সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
তথ্যসূত্র: আজকের পত্রিকা



