শিক্ষা
প্রধান খবর

অনার্স প্রথম বর্ষের উপবৃত্তি দিবে সরকার, আবেদন চলবে ১৪ জুন পর্যন্ত

স্নাতক (পাস) ও সমমান পর্যায়ের প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য উপবৃত্তির আবেদন শুরু হয়েছে। আজ রোববার (১৭ মে) সকাল ৯টা থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে, যা চলবে আগামী ১৪ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ডিগ্রি ও ফাজিল প্রথম বর্ষের আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীরা এ উপবৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় ও ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্ধারিত নিয়ম মেনে অনলাইনে আবেদন করতে পারবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘স্নাতক ও সমমান পর্যায়ের উপবৃত্তি দেওয়া নির্দেশিকা, ২০২২’ অনুযায়ী উপবৃত্তি, টিউশন ফি ও অন্যান্য সুবিধা দেওয়া হবে। আবেদন করতে শিক্ষার্থীদের ‘ই-স্টাইপেন্ড ম্যানেজমেন্ট সিস্টেম’-এ প্রবেশ করে নির্ধারিত সময়ের মধ্যে তথ্য পূরণ করতে হবে।

এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষকে শিক্ষার্থীদের উপস্থিতি ও বাছাই কমিটির রেজল্যুশন সফটওয়্যারে আপলোড করে আবেদন ফরওয়ার্ড করতে হবে। এ কার্যক্রম চলবে ১৫ জুন সকাল ৯টা থেকে ২১ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

উপবৃত্তি কার্যক্রম পুরোপুরি অনলাইনভিত্তিক হওয়ায় আবেদনের কোনো হার্ড কপি জমা দেওয়ার প্রয়োজন নেই।

উপবৃত্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইট ও ই-স্টাইপেন্ড ম্যানেজমেন্ট সিস্টেমের নোটিশ বোর্ডে পাওয়া যাবে।

হেল্পলাইন নম্বর

  • ০২-৫৫০০০৪২৮
  • ০১৭৭৮৯৫৮৩৫৬
  • ০১৭৭৮৯৬৪১৫৬

(অফিস সময় সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত)।

তথ্যসূত্র: কালের কণ্ঠ

এই বিভাগের অন্য খবর

Back to top button