শিক্ষা
প্রধান খবর

১০ আগস্ট প্রকাশিত হবে এসএসসি ও সমমান পরীক্ষার ফল

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

ফল প্রকাশের দিন শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, শিক্ষাপ্রতিষ্ঠান এবং নির্ধারিত অনলাইন ও এসএমএস পদ্ধতিতে এসএসসি ও সমমান পরীক্ষার ফল জানতে পারবেন।

এর আগে শিক্ষা বোর্ডগুলো ফল প্রস্তুতের সব কার্যক্রম সম্পন্ন করে ফল প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন নেয়। এবারও নির্ধারিত সময় অনুযায়ী ১০ আগস্ট ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

তথ্যসূত্র: জাগো নিউজ ২৪.কম

এই বিভাগের অন্য খবর

Back to top button