
উচ্চশিক্ষার মানোন্নয়নে ১৯৯২ সালের বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। চলতি সংসদ অধিবেশনেই এ-সংক্রান্ত সংশোধনী বিল উত্থাপন করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। পাশাপাশি বাংলাদেশকে আন্তর্জাতিক শিক্ষার হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি।
বুধবার (১১ নভেম্বর) বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) আবাসিক এলাকা উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।
মন্ত্রী বলেন, বিদেশি শিক্ষার্থীদের আকৃষ্ট করে বাংলাদেশকে শিক্ষার হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার। এ লক্ষ্যে ক্যানবেরাসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কাজ চলছে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে। আগামী ২৪ ডিসেম্বর শিক্ষার্থীদের মধ্যে নতুন বই বিতরণ করা হবে।
এ সময় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সঠিক ব্যবহার ও বিকাশে শিক্ষার্থীদের উৎসাহিত করতে বিশ্ববিদ্যালয় ও শিক্ষা খাতের সংশ্লিষ্ট ব্যক্তিদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান মন্ত্রী।
অনুষ্ঠানে জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। এ ছাড়া গবেষণায় অবদানের স্বীকৃতিস্বরূপ পাঁচজন শিক্ষককে ‘বেস্ট রিসার্চ অ্যাওয়ার্ড’ দেওয়া হয়।
তথ্যসূত্র: যমুনা টিভি



