বিশ্ববিদ্যালয়শিক্ষা

কারাগারে বসে ঢাবির ভর্তি পরীক্ষা দিলো এক শিক্ষার্থী

কারাগারে আটক থাকা এক শিক্ষার্থীর ভর্তি পরীক্ষা নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ওই শিক্ষার্থীর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতের আদেশে তার পরীক্ষা নেওয়া হয়।

শনিবার (২ অক্টোবর) রাজধানীর কেরানীগঞ্জে ‘ঢাকা কেন্দ্রীয় কারাগার’-এ বসে ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেন ওই শিক্ষার্থী। কারাগার ও বিশ্ববিদ‌্যালয় কর্তৃপক্ষ তার পরিচয় প্রকাশ করেনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী বলেছেন, ‘ওই শিক্ষার্থীর আবেদনের পরিপ্রেক্ষিতে মহামান্য আদালতে নির্দেশে আমরা যথাযথ নিয়ম মেনে পরীক্ষা নিয়েছি। তার ব্যক্তিগত জীবনের কথা চিন্তা করে আমরা তার নাম প্রকাশ করছি না।’

এই বিভাগের অন্য খবর

Back to top button