বগুড়া জেলা
প্রধান খবর

বগুড়ার ফুলবাড়ীতে ১১ হাজার ট্যাপেন্টাডলট্যাবলেট উদ্ধার, গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক: ডিবি পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ মা-ছেলে গ্রেফতার, পলাতক আসামিদের ধরতে অভিযান অব্যাহত।

বগুড়ার ফুলবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ১১ হাজার ৫০০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন মোছাঃ কুলসুম বেগম (৩৮) ও মোঃ আব্দুল কাইয়ুম লাম (১৯)। তারা সম্পর্কে মা-ছেলে।

বুধবার (১৮ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী মধ্যপাড়া এলাকার পলাতক আসামি মোঃ লিটনের (৪২) বাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করে।
ডিবি পুলিশের এসআই মোঃ আব্দুল কুদ্দুস জানান, অভিযানের সময় ওই বাড়ির ছাদের ওপর থাকা অস্থায়ী মুরগির শেডের ভেতর থেকে মোছাঃ কুলসুম বেগমের হেফাজতে থাকা ১১ হাজার ৫০০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে এসব ট্যাবলেট জব্দ করে কুলসুম বেগম ও তার ছেলে আব্দুল কাইয়ুম লামকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত কুলসুম বেগম ফুলবাড়ী মধ্যপাড়ার মোঃ লিটন শেখের স্ত্রী এবং আব্দুল কাইয়ুম লাম তার ছেলে।

অভিযানে বাড়ির মালিক ও পলাতক আসামি মৃত আফছার আলীর ছেলে মোঃ লিটন (৪২) ঘটনার পর থেকে পলাতক রয়েছেন বলে জানা গেছে।
এ ঘটনায় গ্রেফতার দুজনসহ পলাতক আসামিদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারে ডিবি পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button