প্রধান খবরশিক্ষা
এসএসসি পরীক্ষা আগামী ১৫ সেপ্টেম্বর, নভেম্বরে এইচএসসি

স্থগিত হওয়া এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে আগামী ১৫ সেপ্টেম্বর। আর আগামী নভেম্বরের শুরুতে এইচএসসি পরীক্ষা শুরু করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
রোববার (১৭ জুলাই) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
তিনি আরও জানান, উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা এসএসসি শেষ হওয়ার ৪৫ দিন পর নভেম্বর মাসে শুরু হবে।
এসময় শিক্ষামন্ত্রী জানান, ২৪ জুলাইয়ের মধ্যে ক্ষতিগ্রস্থ শিক্ষার্থীদের বই দিয়ে দেয়া হবে। মাধ্যমিক পর্যায়ে বই পাবে ১১ হাজার ২৬৮ জন শিক্ষার্থী।



