শিক্ষা
২৮ জুলাই এসএসসির ফল প্রকাশ

আগামী ২৮ জুলাই এসএসসির ফল প্রকাশ করা হবে।
বুধবার (১৯ জুলাই) বিষয়টি জনকণ্ঠকে নিশ্চিত করেছেন ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার।
এর আগে, গত ৩০ এপ্রিল সারাদেশে একযোগে এসএসসি পরীক্ষা শুরু হয়। শেষ হয় ২৮ মে। দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদরাসা কারিগরি বোর্ডের অধিনে এবার ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন পরীক্ষার্থী অংশ নেয়।



