বিনোদন
প্রধান খবর

শাহরুখের ‘কিং’ নিয়ে নতুন চমক, অকল্পনীয় লুকে হাজির হবেন বলিউড বাদশা

বলিউড অভিনেতা শাহরুখ খান অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা কিং নিয়ে নতুন তথ্য প্রকাশ হয়েছে। সিনেমাটির সংগীত পরিচালক জুটি শচীন-জিগার জানিয়েছেন, এই ছবিতে শাহরুখকে সম্পূর্ণ ভিন্ন রূপে দেখতে পাবেন দর্শক।

এক সাক্ষাৎকারে শচীন বলেন, সিনেমাটিতে শাহরুখ এমন কিছু করতে যাচ্ছেন, যা দর্শকের জন্য একেবারেই অকল্পনীয়। বিশেষ করে একটি গানে তার লিপ-সিং ও উপস্থাপনায় নতুন ধারা দেখা যাবে, যা আগে কখনো দেখা যায়নি।

তিনি আরও জানান, এই ছবিতে শাহরুখের লুক এবং চরিত্রের ধরনে বড় পরিবর্তন আনা হয়েছে। প্রচলিত নায়কোচিত উপস্থিতির বাইরে গিয়ে তাকে ভিন্ন স্টাইলে উপস্থাপন করা হচ্ছে, যা দর্শকদের জন্য বড় চমক হতে পারে।

খবরটি প্রকাশ হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মধ্যে ব্যাপক কৌতূহল ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। অনেকেই মনে করছেন, ‘কিং’ সিনেমার মাধ্যমে আবারও নতুনভাবে নিজেকে প্রমাণ করতে যাচ্ছেন বলিউডের এই জনপ্রিয় তারকা।

সূত্র: বণিক বার্তা

এই বিভাগের অন্য খবর

Back to top button