
বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’-এ বলিউড সুপারস্টার শাহরুখ খান-এর বিপরীতে খলনায়কের চরিত্রে অভিনয় করছেন অভিষেক বচ্চন। সিনেমাটিতে শাহরুখ ও অভিষেকের একাধিক মুখোমুখি সংঘর্ষের দৃশ্য থাকছে বলে জানা গেছে।
পরিচালক সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই সিনেমায় নিজের চরিত্রকে ফুটিয়ে তুলতে বিশেষ প্রস্তুতি নিয়েছেন অভিষেক। চরিত্রের প্রয়োজনে তিনি দীর্ঘদিন ধরে কঠোর ফিটনেস রুটিন অনুসরণ করেছেন এবং নিজের লুক ও শারীরিক গঠনে পরিবর্তন এনেছেন বলেও জানা গেছে।
ভিন্নধর্মী চরিত্রে অভিনয়ে আগেও প্রশংসিত হয়েছেন অভিষেক বচ্চন। ইউভা, রাবণ এবং বব বিশ্বাসে-এর মতো সিনেমায় অভিনয় করে দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিলেন তিনি।
ভক্তদের প্রত্যাশা, ‘কিং’ সিনেমাতেও শক্তিশালী অভিনয়ের মাধ্যমে নতুনভাবে চমক দেখাবেন অভিষেক বচ্চন।
তথ্যসূত্র: সময় নিউজ


