বিনোদন
প্রধান খবর

মধ্যরাতে লাইভে পরীমনি, ভালোবাসা থেকে আইন-যেসব বিষয়ে মুখ খুললেন

মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে নানা বিষয় নিয়ে কথা বলেছেন চিত্রনায়িকা পরীমনি। ভালোবাসা, সম্পর্ক, সত্য, ধৈর্য, আইন ও বিচারব্যবস্থা, নাগরিক নিরাপত্তা এবং তাকে ঘিরে বিভিন্ন আলোচিত প্রসঙ্গ নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন তিনি।

ভালোবাসা নিয়ে পরীমনি বলেন, “ভালোবাসাটাকে যেভাবেই হোক না কেন গ্রহণ করি আমরা, তো ভালোবাসা ডিনাই করার কোনো কিছু নেই। আমরা ভালোবাসা এভাবেই গ্রহণ করি, ওইটাকে সেলিব্রেট করতে চাই।” তিনি আরও বলেন, “ভালোবাসা এক তরফা থেকে হয় না, ভালোবাসা পরিপূরক একটা জিনিস। তুমি ভালোবাসো বলে আমি ভালোবাসি, আমি ভালোবাসি বলে তুমি ভালোবাসো।” পাশাপাশি তিনি সুখ-দুঃখে একে অপরের পাশে থাকার আহ্বান জানান।

সত্য ও ধৈর্য প্রসঙ্গে পরীমনির ভাষ্য, “সত্য একদিন না একদিন ব্লাস্ট করেই। আপনি যত চাপা দিয়েই রাখেন না কেন, কোনো না কোনোভাবে সত্য সামনে আসবেই।” তিনি জানান, তিনি ধৈর্য ধরে আছেন এবং নিজেকে একজন ধৈর্যশীল মানুষ বলেও উল্লেখ করেন।

আইন ও বিচারব্যবস্থার প্রতি আস্থা প্রকাশ করে অভিনেত্রী বলেন, “আমি আইনের উপরে বিশ্বাসী। যতদিন সময় লাগে, যেভাবে লাগে, যত বছর হাজিরা দিতে হয়, তত বছরই দেব। তারপরও আমি আইনের ওপর বিশ্বাস রাখি।”

নাগরিক নিরাপত্তার প্রসঙ্গে পরীমনি বলেন, দেশের প্রতিটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। তার ভাষায়, “শিল্পী হোক আর রিকশাওয়ালা হোক, যেকোনো পেশার মানুষের নিরাপত্তা খুব জরুরি।”

এছাড়া সাকিব আল হাসান–এর সঙ্গে তুলনা প্রসঙ্গে তিনি বলেন, “খোদার কসম, আমরা কি দুজনে মাঠে খেলতেছি? হারাহারির তো কিছু নাই, জেতা-জিতেরও কিছু নাই।”

এই বিভাগের অন্য খবর

Back to top button