বিনোদন
আপনারা আমার সেই লুঙ্গিতেই আটকা পড়ে রইলেন: পরীমণি

২৪ অক্টোবর ছিল নায়িকা পরীমণির জন্মদিন। অনেক ধকল সামলে এদিন রাতের উদযাপনটি ছিল বাঁধভাঙা। পাঁচতারকা হোটেলে পার্টি, হল রুমে ককপিট বসানো, এমনকি পরী নেচেছেন লুঙ্গি পরে।
বিষয়টি অনেকেই ঠিক সহজভাবে নেননি। বিশেষ করে সমালোচকরা তো নয়-ই। এবার সেই প্রসঙ্গেই মুখ খুললেন এই চিত্রনায়িকা।
পরী মনে করেন, কাজ নয়, অন্য জায়গায় ফোকাসড সবাই।
তিনি বলেন, ‘‘এই যে আমি ‘গুনিন’র শুটিং থেকে একটু ছুটি নিয়ে এসে বার্থডে সেলিব্রেশন, সারাদিন বাচ্চাদের নিয়ে হই-হুল্লোড়, সন্ধ্যা থেকে লেটনাইট পার্টি, পরদিন আর্লি মর্নিং আদালত শেষ করে আবার শুটিংয়ে জয়েন করলাম। দারুণ একটি সিনেমার কাজ শেষ করে ছয় দিন পর বাড়ি ফিরে দেখি আপনারা আমার সেই লুঙ্গিতেই আটকা পড়ে রইলেন! আহারে, আপনাদের দিকে তাকালে নিজেকে সত্যিই বড় সুখী মনে হয়।’’



