বিনোদন
পরীমণির বিরুদ্ধে মাদক মামলার কার্যক্রম স্থগিত: হাইকোর্ট

পরীমণির বিরুদ্ধে হওয়া মাদক মামলার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। একইসঙ্গে মামলাটি কেন বাতিল করা হবে না জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।
পরীমণির আইনজীবীর করা আবেদনের শুনানি শেষে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ সেলিমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
গত ৫ জানুয়ারি এ মামলায় পরীমণিসহ তিন জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। বর্তমানে মামলাটি সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে।
