প্রধান খবরবিনোদন

শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান: হাইকোর্ট

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ জায়েদ খানের বলে রায় দিয়েছেন হাইকোর্ট। সাধারণ সম্পাদকের পদ নিয়ে দ্বন্দ্ব নিরসনে রুল শুনানি শেষে বুধবার এ আদেশ দেন আদালত। 

আদালত বলেন, নির্বাচনে ভোট কেনার অভিযোগ তুলে বিজয়ী জায়েদ খানের প্রাথিতা বাতিল করে নির্বাচনী আপিল বোর্ড নিপুণ আক্তারকে সাধারণ সম্পাদক ঘোষণার সিদ্ধান্ত অবৈধ। 

নিপুণ আক্তারের আইনজীবী ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ বলেন, এ রায়ের বিরুদ্ধে আপিল করা হবে। 

গত ২৮ ফেব্রুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন শেষ হয়। ভোর রাতে ফলাফল প্রকাশিত হয়। নির্বাচনে সাধারণ সম্পাদক পদে ১৩ ভোটে জয়ী হন চিত্রনায়ক জায়েদ খান। আপিল করলে পুনরায় ভোট গণনা করা হয়। সেখানেও ফলাফল একই আসে। এরপর পরাজিত প্রার্থী নিপুন আক্তার  নির্বাচনের পর জায়েদের বিরুদ্ধে ভোট কেনার অভিযোগ তোলেন। অন্যদিকে জায়েদ বলেন, সব অভিযোগ মিথ্যা। 

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের আপিল বোর্ডের প্রধান সোহানুর রহমান সোহান হঠাৎ এফডিসিতে সংবাদ সম্মেলন করে জায়েদের প্রার্থিতা বাতিল ঘোষণা করে নিপুনকে জয়ী ঘোষণা করে। এই ঘটনায় আইনি পদক্ষেপ নেন জায়েদ খান। 

এই বিভাগের অন্য খবর

Back to top button