বিনোদন
অপারেশন করতে বার্সেলোনায় প্রভাস

দক্ষিণী সুপারস্টার প্রভাস। ‘বাহুবলী’ খ্যাত এই তারকা ভারতের সফল অভিনেতাদের একজন।
জানা গেছে বর্তমানে এই অভিনেতা স্পেনে আছেন চিকিৎসার জন্য। কয়েক মাস আগে প্রভাস ‘সালার’ সিনেমার শুটিং চলাকালীন আহত হন। তখন বার্সেলোনায় তার অস্ত্রোপচার হয়। ছোট একটি অপারেশন হয়। প্রভাসকে চিকিৎসা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত বিশ্রাম নিতে বলা হয়েছে। মূলত এ জন্যই কোথাও নেই তিনি।
প্রভাসের অস্ত্রোপচারের কথা জানার পর তার ভক্তরা তার দ্রুত সুস্থতা কামনা করেছেন।
সম্প্রতি রাধা কৃষ্ণ কুমারের পরিচালনায় ‘রাধে শ্যাম’ মুক্তি পেয়েছে। ছবিটিতে প্রভাসের নায়িকা পূজা হেগড়ে।
মুক্তির অপেক্ষায় থাকা প্রভাসের অন্যান সিনেমার মধ্যে রয়েছে ‘আদিপুরুষ’, ‘সালার’, ‘প্রজেক্ট-কে’, ‘স্পিরিট’। সেইসাথে পরিচালক মারুথির সঙ্গে আরও একটি ছবিতে দেখা যাবে তাকে।
এসএ

