বিনোদন

ওষুধ খেলেই আমার বমি হচ্ছে: পরীমনি

চিত্রনায়িকা পরীমনি পাঁচদিন হাসপাতালে চিকিৎসা নিয়ে অনেকটা সুস্থ হয়ে বৃহস্পতিবার (৩১ মার্চ) বাসায় ফিরেছেন। খবরটি গণমাধ্যমে পরী নিজেই জানিয়েছেন।

বাসায় ফিরে পরীমনি গণমাধ্যমকে বলেন, পাঁচ দিন হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর আজ বিকেলে বাসায় ফিরেছি। শরীর এখনো পুরোপুরি সুস্থ না। বিশ্রাম নিচ্ছি। তবে আগের তুলনায় অনেকটাই ভালো।

পরীমনি আরও বলেন, আমার শরীরে হিমোগ্লোবিন কমে গিয়েছিল, ভিটামিন ডি ও কম ছিল। তা ছাড়া আগে থেকে আমার শরীরে লো প্রেশার। বাসায় ফিরেছি কিন্তু শরীর কিছুটা দুর্বল এখনো। পা এক জায়গায় ফেললে আরেক জায়গায় পড়ছে মনে হচ্ছে। ডাক্তার বলেছেন ঠিকঠাকমতো ওষুধ খেতে। কিন্তু ওষুধ খেলেই আমার বমি হচ্ছে। আর সে কারণে শরীরটা দুর্বল। সবাই আমার জন্য দোয়া করবেন।

এর আগে রবিবার সকালে বাসায় মাথা ঘুরে পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে।

এই বিভাগের অন্য খবর

Back to top button