বিনোদন

যুক্তরাষ্ট্রের মিউজিয়াম অফ মর্ডান আর্টে বাংলাদেশের ছবি “রেহানা মরিয়ম নূর’

কানের অফিসিয়াল সিলেকশনে অংশ গ্রহনের পর যুক্তরাষ্ট্রের মিউজিয়াম অফ মডার্ন আর্টে প্রথম বাংলাদেশি ছবি হিসেবে জায়গা করে নিয়েছে ‘রেহানা মরিয়ম নূর’।

২৯ এপ্রিল ও ১ মে নিউইয়র্কের দ্য মিউজিয়াম অফ মডার্ন আর্ট ও ফিল্ম অ্যাট লিঙ্কন সেন্টারের ৫১ তম ‘নিউ ডিরেক্টরস নিউ ফিল্মস’ আসরে দেখানো হবে আব্দুল্লাহ মোহাম্মাদ সাদের ছবিটি।

অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে উৎসবটি এমন সব চলচ্চিত্র নির্মাতাদের আমন্ত্রণ জানায়, যাদের সাহসী কাজ অপ্রত্যাশিত ও আকর্ষণীয়ভাবে বর্তমান ও ভবিষ্যতের সাথে মেলবন্ধন স্থাপন করে।

এবছর উৎসবে ২৬টি ফিচার ফিল্ম ও ১১টি স্বল্পদৈর্ঘ্য ছবিকে আমন্ত্রণ জানানো হয়েছে। এফএলসি ও মোমা প্রেক্ষাগৃহে ৩৯ পরিচালকের কাজ প্রদর্শিত হবে, যার মধ্যে রয়েছেন ২১ জন নারী নির্মাতা।

নিউইয়র্কের প্রাণকেন্দ্র ম্যানহাটনে অবস্থিত মিউজিয়াম অফ মডার্ন আর্ট আধুনিক শিল্পকর্মের অন্যতম বৃহত্তম সংগ্রহশালা। শিল্পের দুনিয়ায় এটিকে সবচেয়ে প্রভাবশালী জাদুঘরগুলোর একটি হিসেবে গণ্য করা হয়।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button