সোশ্যাল মিডিয়ায় পরীমনির বেবি বাম্পের ছবি

স্বামী রাজ ও নানাকে নিয়ে ঈদের ছুটি কক্সবাজারে কাটাচ্ছেন পরীমনি। সেখান থেকে পোস্ট করা বিভিন্ন মূহুর্তের ছবির পর এবার তিনি প্রকাশ করলেন বেবি বাম্পের ছবি। হালকা লিপস্টিক আর চশমা পরে সবুজ গাউনে মাতৃত্বকালীন শুভ্রতায় ভক্তদের আবারো জানান দিলেন অল্প দিনেই মা হচ্ছেন আলোচিত এই নায়িকা।
বৃহস্পতিবার রাত পৌনে ১টায় ছবিটি প্রকাশ করেছেন পরীমনি। তার সেই ছবি প্রকাশ হতেই নেটিজেনদের নজর কেড়েছে।
স্বামী ও নানাকে ঘিরেই পরীর পৃথিবী। তাই কক্সবাজার সফরে পরী ও রাজ তাদরে সঙ্গে নিয়ে গেছেন নানা শামসুল হককে। ঈদের দিন তিনজনের কয়েকটি ছবি শেয়ার করে তৃপ্ত মনের অনুভূতি প্রকাশ করেছিলেন চিত্রনায়িকা।
লিখেছিলেন, ‘এবার মনে হচ্ছে আল্লাহ পুরো দুনিয়াটা আমার করে দিয়েছে আলহামদুলিল্লাহ। আমার ঘর এখন রাজ। আর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটা আমার নানা ভাই। তারা আমার সঙ্গেই আছে, আমি পরিপূর্ণ।’
এসএ
