জাতীয়প্রধান খবরস্বাস্থ্য
ডেঙ্গুতে মৃত্যুর নতুন রেকর্ড

সারা দেশে ডেঙ্গু পরিস্থিতি দিন দিন আরও ভয়াবহ রূপ নিচ্ছে। বিগত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে রেকর্ড ১৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৭৯২ জন নতুন রোগী।
নিহতদের মাঝে রাজধানীতে ১৭ জন এবং বাহিরে ২ জন।
বুধবার (১৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে গতকাল মঙ্গলবার (১৮ জুলাই) ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে। এসময়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ১৫৩৩ জন ডেঙ্গু রোগী।
